Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৯, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কৈলাশ মন্দিরে এবারই প্রথম দুর্গোৎসব 
Friday October 9, 2026 , 3:17 pm
Print this E-mail this

মন্দির প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জার কাজ

বরিশালের কৈলাশ মন্দিরে এবারই প্রথম দুর্গোৎসব


দানিসুর রহমান লিমন : বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বারুজীবি গ্রামের ঐতিহ্যবাহী কৈলাশ মন্দিরে এবারই প্রথমবারের মতো দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুর্গাপূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জার কাজ। ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কৈলাশ সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি প্রভাষক বিপ্লব মিত্র জানান, সংসদ সদস্য আবুল হোসেন খান ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতায় কৈলাশ মন্দির নির্মাণের কাজ এগিয়ে চলছে। মন্দির নির্মাণের পর এবারই প্রথম সেখানে শারদীয় দুর্গোৎসব আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে চলছে নানা ধরনের প্রস্তুতি। তিনি জানান, আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিমার রঙের কাজ শেষ পর্যায়ে। পাশাপাশি মন্দির ও আশপাশের এলাকায় ব্যাপক লাইটিং, ডেকোরেশন ও আলোকসজ্জার প্রস্তুতি চলছে। এবারের সাজসজ্জা অন্যান্য মন্দিরের তুলনায় ব্যতিক্রম ও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পূজার কয়েক দিন মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। কৈলাশ সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক তারক কুমার দাস জানান, পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মন্দিরের নিরাপত্তার জন্য ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, কৈলাশ মন্দিরে প্রথমবারের এই দুর্গোৎসব স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতি ও আনন্দের নতুন মাত্রা যোগ করবে।




Archives

Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড
Image
ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক
Image
বরিশালের কৈলাশ মন্দিরে এবারই প্রথম দুর্গোৎসব
Image
বরিশালের উজিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
Image
বরিশালে মাদকের আসর থেকে আটক এএসআই থানা থেকে উধাও