Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৯, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক 
Friday October 9, 2026 , 5:27 pm
Print this E-mail this

নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে

ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারে ‘জে.বি.এল ইলেক্ট্রনিক্স দোকানের মালিক মানবেন্দ্র(মুন্না)রায় নামের এক হিন্দু ব্যবসায়ীকে হানি ট্রাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং তা দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার পুলিশ গ্রেফতার করার পর তাদের পিরোজপুর জেলা কারাগারে প্রেরণ করেছে। এদের মধ্যে ভাণ্ডারিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব চাপরাশি রয়েছেন। গ্রেপ্তারের পর বিষয়টি জানাজানি হলে সজীবের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। বিষয়টি গতকাল  শুক্রবার (৯ অক্টোবর) সকালে স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার। থানা পুলিশ,ভূক্তভোগীসহ বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানাগেছে, ভাণ্ডারিয়া বাজার সংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্নাকে (৩৪) কৌশলে ফাঁদে ফেলে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ভাণ্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মো.মোস্তাফিজুর রহমান রনি (৩৫), মারিয়া আক্তার (ছদ্মনাম) ও সজীব চাপরাশি (২৫) উপজেলার উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া জামিরতলা এলাকার বাসিন্দা।এবিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান সাংবাদিকদের জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিন জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সজীব চাপরাশিকে বহিষ্কার করে পিরোজপুর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সজীবকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার সাংবাদিকদের বলেন, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সজীবের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সার্বিক বিষয় বিবেচনায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ভূক্তভোগী মুন্না রায়, তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এঘটনায় দ্রুত থানা পুলিশ হানি ট্রাপের সদস্যদের গ্রেফতার এবং মোটা অংকের চাঁদা দেয়ার হাত থেকে তাকে (মুন্নাকে) রক্ষা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




Archives

Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড
Image
ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক
Image
বরিশালের কৈলাশ মন্দিরে এবারই প্রথম দুর্গোৎসব
Image
ভেজাল পণ্যে লাগানো হতো বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক, মালিকের ২ বছরের জেল
Image
বরিশালের উজিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন