Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ৮, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন 
Wednesday October 7, 2026 , 5:19 pm
Print this E-mail this

ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও প্রয়োজনীয় বাথরুম নির্মাণের দাবি অভিভাবকদের

পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান। বুধবার (৭ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার। পরিদর্শনকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদানে সরাসরি অংশ নেন। তিনি শিক্ষার্থীদের সহজ ও সঠিক বাংলা উচ্চারণ, জটিল বাংলা ও ইংরেজি শব্দ সহজে উচ্চারণের কৌশল এবং সহজ নিয়মে অংক সমাধান ও নামতা মনে রাখার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখান। পাঠদান শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো মনে করে পাঠদান করতে হবে। কোনো ধরনের ভয়ভীতি না দেখিয়ে আনন্দমুখর পরিবেশে হাতে-কলমে শিক্ষাদানের মাধ্যমে শিশুদের শেখানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। ওয়াহিদুর রহমান বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শুধু শ্রেণিকক্ষের পাঠদানই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সহজ ও আনন্দদায়ক করে তুলতে হবে। আমাদের মূল লক্ষ্য হলো শিশুরা যেন ভয় না পেয়ে ভালোবাসার সঙ্গে পড়ালেখা শেখে। শিক্ষকরা তাদের সন্তানের মতো যত্ন নিলে কোমলমতি শিক্ষার্থীরা খুব দ্রুত যেকোনো বিষয় আয়ত্ত করতে পারবে। তিনি আরও বলেন, কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন ও বাথরুমের সমস্যার বিষয়টি আমার নজরে এসেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১৭৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত। বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের ঝুঁকির মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। পাশাপাশি বাথরুমের পর্যাপ্ত সুবিধা না থাকায় প্রতিদিন নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের। স্থানীয় অভিভাবকরা দ্রুত বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও প্রয়োজনীয় বাথরুম নির্মাণের দাবি জানিয়েছেন।




Archives

Image
বরিশালে এলপিজি বাজারে অভিযান
Image
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
Image
হলুদ অটো রিকশার বিরুদ্ধে বিসিসি’র বিশেষ অভিযান
Image
ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
Image
পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন