Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হত্যা-ডাকাতিসহ ১৬ মামলার আসামি গ্রেফতার 
Saturday June 6, 2026 , 5:37 pm
Print this E-mail this

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত : ওসি

বরিশালে হত্যা-ডাকাতিসহ ১৬ মামলার আসামি গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের হিজলায় হত্যা, ডাকাতি ও চুরি-ছিনতাইসহ ১৬টি মামলার আসামি আব্দুল জলিল ব্যাপারীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (জুন ৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খুন্নাগোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জলিল হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের মৃত আরব আলী ব্যাপারীর ছেলে। হিজলা থানা পুলিশ জানায়, আব্দুল জলিল ব্যাপারীর বিরুদ্ধে হিজলা ও মেহেন্দীগঞ্জ থানায় তিনটি হত্যা, সাতটি ডাকাতি, পাঁচটি চুরি-ছিনতাই ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে থানা পুলিশের একটি বিশেষ দল খুন্নাগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। হিজলা থানার ওসি মো: সোলায়মান বলেন, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম