Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ১৬, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিপুল পরিমাণেরর ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক! 
Tuesday May 5, 2026 , 3:29 pm
Print this E-mail this

মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান “জিরো টলারেন্স”-ওসি

বরিশালে বিপুল পরিমাণেরর ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের হিজলা উপজেলায় ৫৫২ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (মে ৫) দুপুরে হিজলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃতের নাম তাসলিমা বেগম। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার সংখ্যা ৫৫২ পিস বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের কাজী বাড়ির বাসিন্দা তাসলিমা বেগম এবং তার ছেলে হুমায়ূন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাসলিমা বেগমকে হাতেনাতে আটক করে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, মাদকের বিরুদ্ধে হিজলা থানা পুলিশের অবস্থান “জিরো টলারেন্স”। নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আটক করা হচ্ছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ‘‘মাদক নির্মূলে হিজলা থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।” আটক তাসলিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




Archives

Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের
Image
বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
Image
পারিবারিক কলহের জেরে বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা
Image
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ