Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১২, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জেলি মিশ্রিত ২০ কেজি চিংড়িসহ ব্যবসায়ি আটক 
Wednesday January 3, 2018 , 11:53 am
Print this E-mail this

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী অভিযুক্ত জাহাঙ্গীরকে ৫ হাজার টাকা জরিমানা করেন

বরিশালে জেলি মিশ্রিত ২০ কেজি চিংড়িসহ ব্যবসায়ি আটক


স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীতে জেলি মিশ্রিত ২০ কেজি চিংড়িসহ জাহাঙ্গীর হোসাইন নামে এক ব্যবসায়িকে আটক হয়েছে। মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় শহরের নথুল্লাবাদ বাজারে মৎস্য অধিদপ্তর এবং এপিবিএন’র যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর শহরের পলাশপুর এলাকার বাসিন্দা। জেলি মিশ্রিত ওই চিংড়ি সে শহরের পোর্ট রোডের মোকাম থেকে কিনে নিয়েছিল বলে মৎস্য কর্মকর্তাদের জানিয়েছে। বরিশাল মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, জেলি মিশ্রিত চিংড়িসহ জাহাঙ্গীরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী অভিযুক্ত জাহাঙ্গীরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার
Image
একদিনে সারা দেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ গাড়িতে আগুন!
Image
বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন
Image
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা, সব উপজেলায় চিঠি
Image
লঘুচাপের শঙ্কা, চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস