Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ১:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ মাদক দম্পত্তি আটক 
Tuesday May 5, 2026 , 6:29 pm
Print this E-mail this

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের

বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ মাদক দম্পত্তি আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে মাদকবিরোধী অভিযানে ৫৪০ পিস জি-মরফিন ইনজেকশনসহ স্বামী স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর ফরেস্টার বাড়ি বাদামতলা গলি আকসা ভিলার একটি ফ্লাটের ভাড়াটিয়া বাসা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, নগরীর বগুড়া রোড মুন্সী গ্যারেজ এলাকার পীর সাহেবের বাড়ীর মতিউর রহমানের ছেলে হানিফুর রহমান হৃদয় রিদু (৩২) ও তার স্ত্রী ফাবিহা মিনহা রেখা (২৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি টিম ফরেস্টার বাড়ি রোড বাদামতলা গলি আকসা ভিলা নামীয় তিন তলা বিশিষ্ট বিল্ডিংয়ের নীচ তলার উত্তর পার্শ্বের দুই কক্ষ বিশিষ্ট ফ্লাটে অভিযান চালান। এসময় হানিফুর রহমান হৃদয় রিদু ও ফাবিহা মিনহা রেখাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে কাগজের কার্টুনের মধ্যে জি-মরফিন ইনজেকশন ১০০ এ্যামপুল, ডায়াজিয়াম যার বাণিজ্যক নাম ইজিয়াম ইনজেকশন ১৫৫ এ্যামপুল, সিভিল ইনজেকশন ৪৫ এবং ফ্যানারেক্স ইনজেকশন ২৪০ এ্যামপুল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১