Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে একাধিক বিয়ে করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ নারী পুলিশ সদস্যের বিরুদ্ধে! 
Monday June 15, 2026 , 5:05 pm
Print this E-mail this

কোনো সদস্যের ব্যক্তিগত অপেশাদার আচরণের দায় বাহিনী নেবে না, দোষী প্রমাণিত হলে ব্যবস্থা

বরিশালে একাধিক বিয়ে করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ নারী পুলিশ সদস্যের বিরুদ্ধে!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার উজিরপুরে একের পর এক বিয়ে এবং দ্রুততম সময়ে ডিভোর্স দিয়ে বিপুল অর্থ-সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইতি খানম নামে এক নারী পুলিশ সদস্যের বিরুদ্ধে। বর্তমানে ভোলা সদর শাখার গোয়েন্দা বিভাগে (ডিবি) কর্মরত এই পুলিশ সদস্য ও তার পরিবারের এমন কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়। ​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, ইতি খানম নিজের পদমর্যাদা ও কর্মক্ষেত্রের প্রভাব খাটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিত্তবান ও সচ্ছল পুরুষদের প্রেমের ফাঁদে ফেলতেন। এরপর অত্যন্ত দ্রুততার সাথে বিয়ে সম্পন্ন করে কিছুদিন যেতে না যেতেই স্বামীদের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মিথ্যা মামলার ভয় দেখিয়ে ডিভোর্স দিতে বাধ্য করতেন। ​ভুক্তভোগী প্রথম স্বামী আমিনুল ইসলাম জানান, বিয়ের পর বিভিন্ন অজুহাতে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ডিভোর্স দেন ইতি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী জানান, আইনের দাপট ও মান-সম্মানের ভয়ে তারা মুখ খুলতে সাহস পাচ্ছেন না।অনুসন্ধানে জানা গেছে, উজিরপুরের শোলক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ইতি খানমের পুরো পরিবারেই একাধিক বিয়ে ও বিচ্ছেদের ঘটনা রয়েছে। তার বাবা, ভাই এবং দুই বোনেরও একাধিক বিয়ের রেকর্ড রয়েছে। এছাড়া ইতির বাবা মোখলেসুর রহমানের ‘মুক্তিযোদ্ধা সনদ’ নিয়েও এলাকায় বিতর্ক রয়েছে। অভিযোগ আছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট ও কোটা ব্যবহার করে মেয়েকে পুলিশে চাকরি দেন তিনি। এলাকায় সাধারণ মানুষকে মামলা ও হয়রানির ভয় দেখিয়ে এই পরিবারটি দীর্ঘদিন ধরে তটস্থ করে রেখেছে বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। কোনো সদস্যের ব্যক্তিগত অপেশাদার আচরণের দায় বাহিনী নেবে না এবং তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম