Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আহত তরুণের মৃত্যুর গুজবে তিন বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট 
Wednesday June 3, 2026 , 9:10 pm
Print this E-mail this

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা : ওসি, মুলাদী থানা

বরিশালে আহত তরুণের মৃত্যুর গুজবে তিন বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদীতে আহত এক তরুণের মৃত্যুর গুজবের পর তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছে, নাজিরপুর ইউনিয়নের বানীমর্দন গ্রামের শুকুর হাজী, মোতালেব হাজী ও সুমন সরদারের নেতৃত্বে ৪০–৪৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে লক্ষ্মীপুর গ্রামের জাকির বাদশার বাড়িসহ তিনটি বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ৭টি ঘর ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে এবং ৭টি গরু ও ১২টি ছাগল নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার পরপরই এক সংঘর্ষে মিলন হাজী (২১) আহত হন। পরবর্তীতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয় এবং এ ঘটনার জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহযোগিতায় লুট হওয়া ৭টি গরু ও ১২টি ছাগল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নুরুল আলম হাওলাদার অভিযোগ করে বলেন, একটি গুজবকে কেন্দ্র করে তাদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে, এতে বড় অঙ্কের ক্ষতি হয়েছে। তবে অভিযুক্ত শুকুর হাজী দাবি করেন, আহত মিলনের মৃত্যুর খবর তারা পেয়েছিলেন এবং সেই উত্তেজনা থেকেই কিছু ভাঙচুর হয়েছে, তবে লুটপাটের অভিযোগ তিনি অস্বীকার করেন। এদিকে আহত মিলন হাজীর ভাই জানিয়েছেন, তার ভাই জীবিত আছেন এবং ঢাকায় চিকিৎসাধীন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ
Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী