Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের রাজাপুরে এবার ১০০ হিন্দু ও ১০ পুলিশ মারার হুমকি আইএস’র ! 
Sunday February 11, 2018 , 9:35 pm
Print this E-mail this

ভীতি সৃষ্টি করার জন্য কেউ এমন কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে

বরিশালের রাজাপুরে এবার ১০০ হিন্দু ও ১০ পুলিশ মারার হুমকি আইএস’র !


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আইএস সংগঠনের নাম করে ঝালকাঠির রাজাপুর কেন্দ্রীয় সার্বজনিন হরি মন্দির ও ৩ টি দেয়ালের ৪ স্থানে লিখে হিন্দু ও পুলিশ মারার হুমকি দেয়া হয়েছে। এতে লেখা হয়েছে-১০০ হিন্দু ১০ পুলিশ মারিব, রাজাপুর আইএস কমিটি। প্রথমে মন্দিরের দেয়ালে ইটের কনা দিয়ে এ লেখাটি দেখতে পান হিন্দু সম্প্রদায়ের লোকজন। এছাড়া রাজাপুর উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীরের দুই স্থানে এবং পাশের আরেকটি দেওয়ালেও একই লেখা দেখতে পান স্থানীয়রা। শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজাপুর কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মিলন চন্দ্র দাস জানান, মন্দিরের পূর্ব পাশের দেয়ালে সন্ধ্যায় মন্দিরের লোকজন লেখাটি প্রথমে দেখতে পান। পরে তিনিসহ হিন্দু নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। হুমকি দিয়ে দেয়াল এ লেখায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। রাজাপুর থানার ওসি শামসুল আরেফীন জানান, ইটের ভাঙা গুড়ি দিয়ে দেয়ালগুলোতে এ লেখা হয়েছে। ভীতি সৃষ্টি করার জন্য কেউ এমন কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশ।




Archives

Image
বরিশালে নুরিয়া আইডিয়াল স্কুলে ‘মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত
Image
নানা সংকটে বরিশালের স্বাস্থ্যখাতের বেহাল দশা, বাড়ছে মানুষের ভোগান্তি
Image
বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার
Image
বরিশাল আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিক আটক
Image
বরিশাল নগরীতে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার