Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ 
Thursday November 9, 2023 , 9:29 am
Print this E-mail this

দুর্বৃত্তদের খোঁজে পুলিশের অভিযান অব্যাহত

বরগুনায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার আমতলীতে ঢাকাগামী সাকুরা পরিবহণে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটায় এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাত ৮টায় চার যাত্রী নিয়ে তালতলী থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহণ আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা নামক স্থানে পৌঁছালে ২০-২৫ জন পিকেটার বাসটিতে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। আগুন লাগার ঘটনা শুনে আমতলী ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। তবে দুর্বৃত্তদের খোঁজে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক