Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় বিস্কুটের কার্টনে মিললো এক ফুটফুটে নবজাতক! 
Thursday September 23, 2021 , 8:36 pm
Print this E-mail this

নবজাতকটিকে পুলিশ হেফাজতে হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে রয়েছে

বরগুনায় বিস্কুটের কার্টনে মিললো এক ফুটফুটে নবজাতক!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার পাথরঘাটায় বিস্কুটের কার্টনের ভেতর থেকে একটি ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নবজাতকটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানেই নবজাতকটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, রাতে পাথরঘাটা পৌর শহরের বিএফডিসি মৎস্য ঘাট সংলগ্ন রাস্তার পাশে দেয়ালের ওপর একটি বিস্কুটের কার্টন দেখতে পান স্থানীয়রা। এটি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পাথরঘাটা থানার ডিউটি অফিসারকে জানান। পরে পুলিশ গিয়ে কার্টনটি খুলে ভেতরে একটি ছেলে নবজাতক দেখতে পায়। নবজাতকের মুখে স্কচটেপ পেঁচানো ছিল। পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, নবজাতকটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল আহমেদ সরকার জানান, উদ্ধার হওয়া নবজাতকটির বাবা-মা কারা, তা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে নবজাতকটিকে পুলিশ হেফাজতে হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে রয়েছে।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু