Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় প্রকল্পের কাজ শেষের আগেই নতুন রাস্তা ভেঙে ‘সংস্কার’ 
Wednesday July 1, 2020 , 6:36 pm
Print this E-mail this

একদিকে অর্থের অপচয়, অপর দিকে চলাচলে ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলকারী জনগণ

বরগুনায় প্রকল্পের কাজ শেষের আগেই নতুন রাস্তা ভেঙে ‘সংস্কার’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালী থেকে আমতলী উপজেলার উপর দিয়ে বরগুনার কাকচিড়া পর্যন্ত মহাসড়কের কিছু অংশের কাজ এখনো শেষ হয় নাই। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় এই কাজ করছে বরগুনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কিন্তু এরই মধ্যে তড়িগড়ি করে পৌর-শহরের ভিতরে সদ্য সংস্কার করা ২ কিলোমিটার সড়ক ভেঙ্গে কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। একদিকে অর্থের অপচয়, অপর দিকে চলাচলে ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলকারী জনগণ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩টি প্যাকেজে পটুয়াখালী-আমতলী-বরগুনা-কাকচিড়া মহাসড়কের ২০ দশমিক ৬৫ কিলোমিটার রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেয় বরগুনা সওজ। নতুন হওয়ায় বাদ দেওয়া হয়েছে মাঝের বরগুনা পৌর-শহরের টাউন হল বাসস্টান থেকে ক্রোক সুলিজ পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা। পুরো প্রকল্প বরাদ্দ ৯৪ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার টাকা। এদিকে পুরাকাটা-বরগুনা-বড়ইতলা মহাসড়ক অংশের পৃথক ২টি প্যাকেজের একটির কাজ (ইটবাড়িয়া থেকে টাউন হল পর্যন্ত ৬ দশমিক ৮০০ কিলোমিটার) পেয়েছে নলসিটি-ঝালকাটির মো. মাহফুজ খান লি.। কার্যাদেশ পাওয়ার আড়াই মাস পড়ে কাজ শুরু করে আজ অবধি শেষ করতে পারেনি। এদিকে পূর্বের টেন্ডারের কাজ শেষ করার আগেই পৌর শহরের টাউন হল বাসস্ট্যান্ড থেকে ক্রোক সুলিজ পর্যন্ত ২ কিলোমিটার নতুন রাস্তা ভেঙ্গে পুণর্নিমানের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মাহফুজ খান লি.। রাস্তার এক অংশের কাজ শেষ না করেই সম্প্রতি করা শহরের ভিতরের অংশ ভেঙ্গে কাজ শুরু করেছে তারা। রাস্তায় বালু ও পাথর ফেলায় হয়েছে। একে তো বর্ষা মৌসুম, তার ওপর বৈশ্বিক করোনা মহামারি বিপর্যয় কালে শহরের নতুন রাস্তা ভেঙে চলাচলে ভোগান্তি মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। বরগুনা শহরের সদর সড়কে চলাচলকারী মাহবুব খোকাসহ কয়েকজন প্রতিদিনের সংবাদকে জানান, আমরা আশ্চর্য হয়েগেছি নতুন রাস্তা কেন ভাঙ্গছে। অনেককে চলাচলে গুনতে হয়েছে তিন থেকে চার গুন ভাড়া। তাছাড়া পুরাকাটা থেকে টাউন হল পর্যন্ত নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ চলছে ধীর গতিতে। কৃষকলীগ নেতা আজিজুল হক স্বপন বলেন, বর্ষার সময় কাজ করায় কাজের মান খুবই খারাপ হচ্ছে। বিদ্যুতের খুঁটি না সড়িয়েই তারা কাজ করছে। প্রায়ই এ সড়কে দুর্ঘনা ঘটছে। পাইলিং ঠিকমত বসাচ্ছে না কোন রকম রয়তয় করে তারা কাজ করে যাচ্ছে। নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ করেন তিনি।মাহফুজ খান লি: ঠিকাদারি প্রতিষ্ঠান প্রজেক্ট প্রকৌশলী এমডি সজীব হোসেন জানান, বৃষ্টি কারণে কাজ ধীর গতিতে চলছে। তবে নতুন রাস্তা ভেঙ্গ রাস্তা নির্মাণের কার্যাদেশের তারিখ ও কাজ শেষ হওয়ার তারিখ তিনি জানেন না, অফিস জানে। বরগুনা সওজ নির্বাহী প্রকৌশলী মো: হায়দার কামরুজ্জামান। কাজের ধীর গতি ও নতুন রাস্তা খোঁড়ার প্রসঙ্গে তিনি জানান, আঞ্চলিক মহাসড়কের বাইরের এ রাস্তা। শহর অঞ্চলের আওতায় রাস্তাটি নির্মাণ হচ্ছে। তবে ২ কিলোমিটার রাস্তা বরিশাল অঞ্চলিক অফিস থেকে ১ বছর আগে টেন্ডার হয়েছে, বরগুনা অফিসে টেন্ডার দেয়নি। এদিকে পূর্বের টেন্ডারে বরিশালের ওহিদ কনস্ট্রাকশন ও মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ এবং ওরিয়েন্ট ট্রেডিং এন্ড বির্ল্ডাস বড়ইতলা ফেরীঘাট থেকে ক্রোক সুলিজ ও পুরাকাটা থেকে ইটবাড়ীয়া পর্যন্ত ৯ দশমিক ২০ কিলোমিটার রাস্তার কাজ করছে। এর মধ্যে পুরাকাটা থেকে ইটবাড়ীয়া পর্যন্ত করা সড়কের কাজ শেষ করা হলেও রাস্তার কিছু অংশে বড় বড় গর্ত ভেঙ্গে পড়েছে। অপরদিকে বড়ইতলা ফেরিঘাট থেকে শহরের ক্রোক সুলিজ পর্যন্ত কাজ হয়েছে রাস্তায় বিদ্যুতের খুঁটি রেখেই, আর উত্তর পাশে নদী ভাঙ্গন কিছু অংশে কোন পাইলিং করা হয়নি। এতে নিন্মমানের সামগ্রী ব্যবহার ও কাজে গাফলতি চোখে পড়ার মতো। সেই সঙ্গে বারবার এ রাস্তা টেন্ডার দিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে বরাদ্দের অর্থ ভাগাভাগির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কথা বলতে মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট প্রকৌশলী এমডি রাজীব হোসেনের মোবাইলে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়। এসব প্রসঙ্গে সওজ প্রকৌশলী মো: হায়দার কামরুজ্জামান বলেন, কাজ চলমান আছে যেটুকু ভেঙ্গে গেছে তা ঠিকাদার সেড়ে দিবেন এবং আইনগত জঠিলতার কারণে কাজ শেষ হতে একটু দেড়ি হচ্ছে। রাস্তায় বিদ্যুতের খুঁটি থাকা ও উত্তর পাশে নদী ভাঙ্গন অংশে কোন পাইলিনং না বসানো সম্পর্কে তিনি জানান, বিদ্যুতের খুঁটি সড়ানোর প্রক্রিয়া চলছে। নদী ভাঙ্গনের ফলে পাইলিং করানো যাচ্ছে না, কাজ চলমান আছে। পাইলিং করানো হবে।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!