Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় দুই ডাকাত গ্রেপ্তার 
Friday November 15, 2019 , 8:09 pm
Print this E-mail this

বরগুনায় দুই ডাকাত গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ। বুধবার রাতে ফুলঝুড়ি খেয়াঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার সকালে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-বামনা উপজেলার সোনাখালী গ্রামের এমাদুল ভুঁইয়ার ছেলে ছিদ্দিক ভুঁইয়া এবং বামনা ঢুষখালী গ্রামের ধলু খানের ছেলে বেল্লাল। ১৫ নভেম্বর রাত ১ টায় বামনা উপজেলা ডৌয়াতলা গ্রামের আরিফ দফাদারের বাড়িতে ডাকাতি হয়। জানালার কেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা সবাইকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে এক লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ দামী মালামাল নিয়ে যায়। ওই ঘটনার সূত্র ধরে তদন্ত করতে যেয়ে পুলিশ ছিদ্দিক ও বেল্লালকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান জানান, এরা দুজনই দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় দুটি ডাকাতি এবং বামনা থানায় চারটি মাদক মামলা রয়েছে।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!