Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় ছেলের হাতে পিতা খুন 
Thursday April 29, 2021 , 8:36 pm
Print this E-mail this

জমিজমা বণ্টনে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড

বরগুনায় ছেলের হাতে পিতা খুন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় জমিজমা বণ্টনে বিরোধের জের ধরে ছেলের শাবলের কোপে পিতা খুন হয়েছেন। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতেই ছিল পিতা আয়নাল মীর ও ছেলে জামাল মীর। এ সময় ছেলের শাবলের কোপে পিতা খুন হন। বাড়ির অন্যান্য সদস্যরা সবাই কৃষি জমিতে কাজ করছিলো। আয়নালের বড় ছেলে কালাম মীর জানান, দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে জমিজমা বণ্টনের ঝামেলা ছিল, তার জের ধরে ছোট ভাই জামাল এ ঘটনা ঘটায়। ঘটনার সময় আয়নাল মীরের ডাক চিৎকার শুনে কৃষিজমি থেকে সবাই বাড়িতে ছুটে গিয়ে দেখে আয়নাল মীর একটি পাশের ডোবায় রক্তাক্ত অবস্থায় পরে আছে। সেখান থেকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বরগুনা সদর হাসপাতালের সামনে থেকে ঘাতক ছেলে জামাল মীরকে আটক করে বরগুনা সদর থানা পুলিশ। জমিজমা বণ্টনে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেন জামাল।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ