Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১১, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 
Sunday August 2, 2020 , 2:58 pm
Print this E-mail this

অর্ধগলিত এবং বিকৃত হয়ে যাওয়ায় মৃত ব্যক্তির পরিচয় চিহ্নিত করা যাচ্ছে না

বরগুনায় খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের লোচা গ্রামের খাল থেকে আজ রবিবার (২রা আগস্ট) পুলিশ অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে গ্রামবাসী লোচা গ্রামে বুড়ীশ্বর (পায়রা) নদীর সংযোগ খালের স্লুইসগেটে একটি মরদেহ ভাসছে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। অর্ধগলিত এবং বিকৃত হয়ে যাওয়ায় মৃত ব্যক্তির পরিচয় চিহ্নিত করা যাচ্ছে না। মরদেহের ছবি তুলে বিভিন্ন থানায় পাঠানো হয়েছে বলেও তিনি জানান। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।




Archives

Image
একদিনে সারা দেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ গাড়িতে আগুন!
Image
বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন
Image
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা, সব উপজেলায় চিঠি
Image
লঘুচাপের শঙ্কা, চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস
Image
বরিশালে বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা