Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১১, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় কনেপক্ষের হামলায় বরপক্ষের ২০ জন আহত, গুরুতর ৩ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর 
Saturday February 29, 2020 , 12:15 pm
Print this E-mail this

মেয়ে পক্ষের লোকজন বরপক্ষের লোকজনের উপর উত্তেজিত হয়ে এ হামলা চালায়

বরগুনায় কনেপক্ষের হামলায় বরপক্ষের ২০ জন আহত, গুরুতর ৩ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে বিয়ে বাড়িতে বউ সাজানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে বরপক্ষের ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরসহ গুরুতর তিন জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২৮ ফেরুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কনের বাবা মোফাজ্জল হাওলাদারকে থানায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাবুদ্দিন। বরপক্ষের লোকজন বিয়ে বাড়িতে খাবার শেষ করে দ্রুত বউ সাজিয়ে দিতে কনেপক্ষের লোকজনের কাছে অনুরোধ জানালে একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে মেয়ে পক্ষের লোকজন বরপক্ষের লোকজনের উপর উত্তেজিত হয়ে হামলা চালায়। বরের ভাই আবুল কালাম জানান, আমরা মোংলা সদর উপজেলা থেকে ভাইকে বিয়ে করানোর উদ্দেশে পাথরঘাটায় আসি। বিয়ে বাড়িতে দুপুরের খাবার শেষে আমরা কনেকে নিয়ে মোংলায় চলে যাওয়ার সিদ্ধান্ত আগে থেকেই তাদের জানাই। যেহেতু পাথরঘাটা থেকে মোংলা যেতে ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগে। তাই কনেকে সন্ধ্যা হওয়ার আগে সাজিয়ে দিতে বললে মেয়ে পক্ষের লোকজন উত্তেজিত হয়ে আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমার ভাই বর বেলাল হোসেন (২৬), বোন জামাই আখতার হোসেন (৪৫), খালাত বোন সুখিসহ (১৬) প্রায় ২০ জন আহত হয়েছে।




Archives

Image
একদিনে সারা দেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ গাড়িতে আগুন!
Image
বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন
Image
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা, সব উপজেলায় চিঠি
Image
লঘুচাপের শঙ্কা, চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস
Image
বরিশালে বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা