Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন 
Sunday December 26, 2021 , 5:32 pm
Print this E-mail this

চৌধুরী মোহাম্মদ ফারুক সভাপতি এবং অমল তালুকদার সম্পাদক নির্বাচিত

বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রবিবার (২৬ ডিসেম্বর) বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। দৈনিক ইনকিলাবের পাথরঘাটা প্রতিনিধি চৌধুরী মোঃ ফারুক পূণরায় বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি এবং দৈনিক ভোরের কাগজে ও আমাদের সময় ডটকম’র পাথরঘাটা প্রতিনিধি অমল তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্যের মধ্যে সহ-সভাপতি দৈনিক প্রথম আলোর আমিন সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক দৈনিক সংবাদ-এর জাফর ইকবাল এবং দৈনিক মানব জমিনের জাকির হোসেন খান অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পাথরঘাটা উপজেলা সমবায় কর্মকর্তা এফ এম জাফর সাদিক। এছাড়াও নির্বাচন কমিশনার ছিলেন পাথরঘাটা কে.এম.মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আব্দুর রহিম এবং পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কামরুল হাসান। ২৬ ডিসেম্বর রবিবার দুপুর ১টায় পাথরঘাটা প্রেসক্লাবের হলরুমে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এফএম জাফর সাদিক। এসময় সিনিয়র সাংবাদিকগন উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু