Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৮:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বজ্রসহ বৃষ্টিতে বরিশাল নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি 
Wednesday April 29, 2026 , 3:27 pm
Print this E-mail this

গত ২৪ ঘণ্টায় ৬৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বজ্রসহ বৃষ্টিতে বরিশাল নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। আজ বুধবার (এপ্রিল ২৯) সকাল ১০ টার পর থেকে কখনো ভারি আবার কখনো মাঝারি আকারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে শহরে জলাবদ্ধতা হতে পারে। গত কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। তবে বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে অফিস ও স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীরা। বৃষ্টির কারণে শহরে দেখা দিয়েছে যানবাহন সংকট। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিন দিন এ অবস্থা থাকতে পারে। এসময় বরিশাল নদী বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল নদী বন্দর থেকে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন