Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন 
Sunday December 29, 2024 , 10:10 pm
Print this E-mail this

সভাপতি শামীম, সম্পাদক তানভীর নির্বাচিত

পিরোজপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে এস এম রেজাউল ইসলাম শামীম (আমার দেশ) সভাপতি ও এস এম তানভীর আহমেদ (বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্য সব পদের প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শনিবার (ডিসেম্বর ২৮) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠান পর্বে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই দুটি পদসহ অন্য পদের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন। কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ (বাংলা টিভি) ও খেলাফত হেসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা), যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ মাহামুদুর রহমান মাসুদ (মানব জমিন), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক তামিম সরদার (ইন্ডিপেডেন্ট টিভি ও আজকের পত্রিকা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কুমার শুভ রায় (বাংলা ভিশন টিভি), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মো: জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী)।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ