Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১১, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তালা ভেঙে সেই তরুণীকে প্রেমিকের ঘরে ঢুকিয়ে দিলো এলাকাবাসী 
Monday May 2, 2022 , 4:39 pm
Print this E-mail this

তরুণীর দাবি, ঢাকার একটি বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে তিন বছর ধরে থাকতেন তারা

তালা ভেঙে সেই তরুণীকে প্রেমিকের ঘরে ঢুকিয়ে দিলো এলাকাবাসী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার বেতাগীতে বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান করা তরুণীর প্রেমিকের খোঁজ পাঁচদিনেও মেলেনি। এ অবস্থায় ওই তরুণীর পাশে দাঁড়িয়েছেন এলাকাবাসী। তারা প্রেমিক মাহমুদুল হাসানের বাড়ি বকুল ভিলার তালা ভেঙে ওই তরুণীকে ঢুকিয়ে দিয়েছেন। সোমবার (মে ২) দুপুরের পর বেতাগী উপজেলার চান্দখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ সোনা মোল্লার উপস্থিতিতে এলাকার অর্ধশত মানুষ ঘরের তালা ভেঙে তাকে ঘরে ঢুকিয়ে দেন। বৃহস্পতিবার (এপ্রিল ২৮) থেকে মাহমুদুল হাসানের ঘরের সামনের সিঁড়িতে অবস্থান করছিলেন নিজেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী দাবি করা ওই তরুণী। বকুল ভিলায় অবস্থান করা তরুণীর দাবি, বিয়ের প্রলোভনে মাহমুদুল হাসানের সঙ্গে ঢাকার একটি বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে তিন বছর ধরে থাকতেন তারা। সম্প্রতি বিয়েতে অস্বীকৃতি জানিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন মাহমুদুল। পরে বিশ্ববিদ্যালয় থেকে মাহমুদুলের ঠিকানা সংগ্রহ করে তার বাসায় অবস্থান নেন তিনি। নিজেকে ঢাকার উত্তরার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দাবি করছেন ওই তরুণী। চান্দখালী ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ সোনা মোল্লা জানান, মানবিক কারণেই তারা এগিয়ে এসেছেন। মাহমুদুল ও তার মা বাবার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে না পেরে তারা আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তারাও একাধিকবার আসার কথা বলে আসেননি। বর্তমানে মেয়েটির সিঁড়িতে অবস্থান করা ঝুঁকি মনে করে তারা এ ব্যবস্থা নিয়েছেন। ঘরে ঢোকার পর বিয়ের দাবিতে অবস্থান করা তরুণী বলেন, ঘরে ঢুকতে পেরে নিজেকে নিরাপদ মনে হচ্ছে। যারা তাকে ঘরে ঢুকতে সহযোগিতা করেছেন তাদের মাহমুদুলের সঙ্গে যোগাযোগ করে বিয়ের ব্যবস্থা করার দাবি জানান। এ বিষয়ে মাহমুদুল হাসানের পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।




Archives

Image
একদিনে সারা দেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ গাড়িতে আগুন!
Image
বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন
Image
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা, সব উপজেলায় চিঠি
Image
লঘুচাপের শঙ্কা, চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস
Image
বরিশালে বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা