Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ডিআইজি পদে পুলিশের ৩২ কর্মকর্তার পদোন্নতি 
Thursday May 12, 2022 , 12:56 am
Print this E-mail this

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি

ডিআইজি পদে পুলিশের ৩২ কর্মকর্তার পদোন্নতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে ৩২ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দুই পরিচালক (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) মো. মোজাম্মেল হক, মাহফুজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. রেজাউল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মনির হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যান্টি টেররিজম ইউনিট) মো. মনিরুজ্জামান, হাইওয়ে পুলিশ ইউনিটের (ঢাকা) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মিজানুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্বে) মো. মুনিবুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়) জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক কাজী জিয়া উদ্দিন। এ তালিকায় রয়েছেন-অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) মো. গোলাম রউফ খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্বে) মো. আসাদুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পরিচালক (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার শামীমা বেগম, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যান্টি টেররিজম ইউনিট) সালমা বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়) এ কে এম এহসান উল্লাহ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়) শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (নৌ পুলিশ ইউনিট, ঢাকা) মোল্যা নজরুল ইসলাম, এ তালিকায় আরও রয়েছেন-অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এস, এম, মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ) জিহাদুল কবির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মঈনুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়) নুরে আলম মিনা, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়) মো. শাহ আবিদ হোসেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পরিচালক (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) মো. জামিল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়) মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়) মো. সাইফুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, মো. আনিসুর রহমান ও মোহাম্মদ হারুন অর রশীদ।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক