Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 
Wednesday June 24, 2026 , 11:10 pm
Print this E-mail this

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা

ঝালকাঠির নলছিটিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (জুন ২৪) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার কালিজিরা ব্রিজ এলাকার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-বাবুল সিকদার (৫৩) ও আরিফ সিকদার (২৮)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১,০০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজনদের আটক করে তল্লাশি চালানো হলে গাঁজার চালানটি উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নলছিটি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




Archives

Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ
Image
বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২
Image
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিল, চাপে পুলিশ
Image
জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
Image
বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল মেয়ে