Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন বরিশাল বাবুগঞ্জের ড. হারুন অর রশিদ বিশ্বাস 
Saturday September 26, 2020 , 7:18 pm
Print this E-mail this

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল’র একান্ত সচিব হিসেবে দীর্ঘদিন তিনি কর্মরত ছিলেন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন বরিশাল বাবুগঞ্জের ড. হারুন অর রশিদ বিশ্বাস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব থেকে পদোন্নতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান ড. হারুন অর রশিদ বিশ্বাস। ২৬ সেপ্টেম্বর শনিবারে পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. হারুন অর রশিদ বিশ্বাস ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ১৯৬৫ সালের ১১ জুলাই বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে মরহুম আউয়াল বিশ্বাস ও শামসুন্নাহার দম্পতির ঘরে তার জন্ম। প্রাথমিক শিক্ষা জীবনে তিনি নিজ গ্রামের ফরিদগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে বাবুগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এসএসসি ও ১৯৮১ সালে বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৯০ সালে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চাকুরী জীবনের শুরুতে ড. হারুন অর রশিদ বিশ্বাস ঢাকা ও ময়মনসিংহ জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। পর্যায়ক্রমে তিনি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ও দুদক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ফেনী জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর, বাগেরহাট জেলার মোংলা উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। তিনি “ধান ও সবজিতে আর্সেনিক প্রভাব” বিষয়ে ২০০৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল’র একান্ত সচিব হিসেবে দীর্ঘদিন তিনি কর্মরত ছিলেন। পদোন্নতির প্রসঙ্গে ড. হারুন অর রশিদ বিশ্বাস বলেন, এটি তার ভালো কাজের সুফল, তার এ পদোন্নতি সরকার ও দেশের কল্যাণে কাজ করার প্রেরণা হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির