Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গণহত্যা ও স্বাধীনতা দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের কড়া নিরাপত্তা 
Tuesday March 24, 2026 , 9:19 pm
Print this E-mail this

নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

গণহত্যা ও স্বাধীনতা দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের কড়া নিরাপত্তা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় প্যারেড স্কয়ারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভিভিআইপি ও বিদেশি কূটনীতিকদের উপস্থিতি বিবেচনায় এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, দিবস দুটিকে ঘিরে ২৫ ও ২৬ মার্চ ঢাকাসহ সারা দেশে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলায় আয়োজিত কুচকাওয়াজ, ডিসপ্লে, আলোচনা সভা ও মেলাসহ প্রতিটি অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিষিদ্ধঘোষিত সংগঠন বা সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে র‍্যাব।পাশাপাশি ভার্চ্যুয়াল জগতে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো ঠেকাতে র‍্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। নিরাপত্তা জোরদারে শহরের প্রবেশ ও বাহিরের পথসহ গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় প্যারেড স্কয়ার এলাকায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় ‘সুইপিং’ কার্যক্রম পরিচালনা করবে। র‍্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। এছাড়া র‍্যাব সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে সারাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা কামনা করেছে র‍্যাব। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে সংশ্লিষ্ট এলাকার র‍্যাব টহল ইনচার্জ বা ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে যোগাযোগের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।




Archives

Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও