Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ১:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 
Sunday May 5, 2024 , 4:57 pm
Print this E-mail this

চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রি বলেন, আমার এক আপনজন ঋণের ২৮ হাজার টাকা খেলাপি

খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ২৯ মে অনুষ্ঠেয় আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ মে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রি মনোনয়নপত্র দাখিল করেন। রোববার (৫ মে) সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালামের উপস্থিতিতে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। সেখানে খেলাপি ঋণের জামিনদাতা হওয়ায় যতীন্দ্র নাথ মিস্ত্রির মনোনয়নপত্র বাতিল করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার। এ নিয়ে চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রি বলেন, আমার এক আপনজন ঋণের ২৮ হাজার টাকা খেলাপি। তার ঋণের জামিনদার হওয়ায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আদালতে আপিল করব।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং