Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৭:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কন্যা সন্তানের মুখ দেখলেন নওশীন-হিল্লোল 
Thursday July 14, 2022 , 4:18 pm
Print this E-mail this

তারা মেয়ের নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা

কন্যা সন্তানের মুখ দেখলেন নওশীন-হিল্লোল


মুক্তখবর বিনোদন ডেস্ক : কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন তারকা দম্পতি নওশীন-হিল্লোল। বুধবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে তাদের কন্যাসন্তান জন্ম নেয়। এই তথ্য জানিয়েছেন নওশীন-হিল্লোল। তারা মেয়ের নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা। মা ও সন্তান সুস্থ রয়েছে। মা হওয়ার খুশির খবর ইনস্টাগ্রামে জানিয়ে নওশীন লিখেছেন—‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এবং আদনান ফারুক সন্তানের জনক-জননী হয়েছি। আমাদের জুনিয়রের নাম রেখেছি মাহভীশা আদনান সৈয়দা। আমাদের মেয়েসন্তানটি ১৩ জুলাই নিউইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে জন্ম নিয়েছে। এটা আমাদের জন্য দারুণ অনুভূতি। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন।’ স্ট্যাটাসের সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি ছবি। একটি ছবিতে দেখা যায়, মায়ের কোলে মাহভীশা। আরেকটি ছবিতে নওশীনের পাশে বসে আছেন হিল্লোল। তার কোলে মেয়ে। দু’জনই হাসিখুশি। তবে মাহভীশাকে এখনই ভক্তদের দেখাতে চান না এই দম্পতি। অভিনেতা-ইউটিউবার আদনান ফারুক হিল্লোলের সঙ্গে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নাহরীন ঘর বেঁধেছিলেন ২০১৩ সালের ১ মার্চ। তারা ভালোবেসে বিয়ে করেন। বিয়ে দীর্ঘদিন পর গত মাসের শেষের দিকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেন সুখবর, তারা মা-বাবা হতে চলেছেন। সেই সময়ই জীবনের সেরা এই সময় উদযাপন করতে দুজন তাদের নিউইয়র্কের বাসায় বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করে একাধিক ছবি পোস্ট করেন। এতে দু’জনের কাছের সব মানুষ ও বন্ধুবান্ধব অতিথি হন। নওশীন নাহরীন বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল সেন্টারে চাকরিরত। আর হিল্লোল বর্তমানে ইউটিউব ও ফেসবুকে ফুড ব্লগিং করেন।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী