Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঈদের বাড়তি আনন্দ নিয়ে দর্শকের সামনে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ 
Tuesday April 9, 2024 , 3:02 pm
Print this E-mail this

এবার পুরো আয়োজন ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে

ঈদের বাড়তি আনন্দ নিয়ে দর্শকের সামনে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’


মুক্তখবর বিনোদন ডেস্ক : ঈদের বাড়তি আনন্দ নিয়ে দর্শকের সামনে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’। ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে জনপ্রিয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। এবার পুরো আয়োজন ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। শুরুতে ‘রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’ পরিবেশন করবেন এই প্রজন্মের ৩৫ নজরুল সংগীতশিল্পী। সংগীতায়োজন করেছেন মেহেদি। ‘জীবনের সব সুখ’ শিরোনামে বাপ্পা মজুমদার ও ইমরান মাহমুদুলের একটি গান থাকছে। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গানটি লিখেছেন কবির বকুল। দুই গানের সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসানের একটি গান থাকছে। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। নাচ পরিবেশন করবেন নৃত্যজুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা।  হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ। দুটি মিউজিক্যাল ড্রামাতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম, আল মামুন, ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিন। একটি নাটিকায় অংশ নিয়েছেন মীর সাব্বির ও নাসির উদ্দিন খান। তানিয়া আহমেদের পরিচালনায় থাকছে আরেকটি নাটিকা। সিয়াম আহমেদ ও মেহজাবীন চৌধুরীর একটি গানের তালে নাচও থাকছে। গানটি সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন। এর বাইরে নানা–নাতিসহ নিয়মিত আয়োজন থাকবে। দুটি ভিন্ন বিষয় নিয়ে বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা দেখা যাবে এবার। একটিতে চার জন অভিভাবকের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম ও আল মামুন। আরেকটি মিউজিক্যাল ড্রামায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিন। একটি মজাদার নাটিকায় অংশ নিয়েছেন মীর সাব্বির ও নাসির উদ্দিন খান। এই দুই অভিনেতার মনোজ্ঞ ও রসালো অভিনয়ে ফুটে উঠেছে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার বিভিন্ন সমস্যা। তথাকথিত ভাইরাল সেলিব্রেটিদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে ‘ইত্যাদি’র মঞ্চে দর্শকদের সামনে নির্মিত একটি নাটিকায় অভিনয় করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কজন নাট্যপ্রেমী শিক্ষার্থী, আর এই পর্বটি পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। শুধু প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অনুষ্ঠান ধারণই নয়-প্রায় দুই যুগ ধরে ‘ইত্যাদি’তে বিদেশি নাগরিকদের দিয়েও আমাদের লোকজ সংস্কৃতি, বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরা হচ্ছে। এবারও থাকছে পর্বটি। প্রতিবারই ‘ইত্যাদি’র দর্শক নির্বাচন প্রক্রিয়া থাকে ভিন্ন রকম। এবারও তার ব্যতিক্রম হয়নি। ব্যতিক্রমী উপকরণের মাধ্যমে নির্বাচিত ৩ জন দর্শকের মুখোমুখি হয়েছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা