Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী গুলিবিদ্ধ 
Saturday February 8, 2025 , 8:41 pm
Print this E-mail this

হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী গুলিবিদ্ধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই শিক্ষার্থীর নাম মোবাশ্বির হোসাইন (২৬)। তিনি জানান, গাজীপুরে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার ডান হাতে গুলি লেগেছে। তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সন্ধ্যায় অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধি আটকের খবর দেওয়া হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়কসহ ছাত্র-জনতার ২০-৩০ জনের একটি দল সেখানে যায়। পরে সেখানে তাদের ওপর হামলা চালানো হয়। এতে ১৫ জন আহত হন। এরমধ্যে গুরুতর আহত পাঁচজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিক্ষার্থীরা জানান, পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু