Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিলকিস জাহান শিরীনের উপস্থিতিতে বরিশাল হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির প্রথম সভা 
Friday June 26, 2026 , 11:21 pm
Print this E-mail this

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং হৃদরোগ চিকিৎসা ও সেবার মান উন্নয়নে আলোচনা

বিলকিস জাহান শিরীনের উপস্থিতিতে বরিশাল হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির প্রথম সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির প্রথম সভা শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শুক্রবার (জুন ২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বরিশাল হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা: আজিজ রহিমের বাসভবনে অনুষ্ঠিত এ সভায় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বরিশাল হার্ট ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং হৃদরোগ চিকিৎসা ও সেবার মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে সদস্যরা বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশালের মানুষের উন্নত হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ফাউন্ডেশনের কার্যক্রমকে সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির