Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন 
Tuesday August 25, 2026 , 6:01 pm
Print this E-mail this

হাসপাতালের সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি : বিএনপির নেতৃবৃন্দ

বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য মনোনীত হওয়ায় বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৫ আগস্ট) এ শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-সাবেক আহ্বায়ক ফারুক শরীফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা কচি, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মনির, জাকির, রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ আফরোজা খানম নাসরীনের নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩