Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৮, ২০২৬ ২:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা 
Tuesday September 19, 2023 , 7:49 pm
Print this E-mail this

সরকারি বিধিবিধান না মেনে একই পদে আরেকজনকে নিয়োগের অভিযোগ

বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া কর্মকর্তার বেতন-ভাতা বন্ধ করে অন্য একজনকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করা হয়েছে।মঙ্গলবার (সেপ্টেম্বর ১৯) বরিশাল সিনিয়র সহকারী জজ মো: হাসিবুল হাসান মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো: বায়েজিদ। মামলার বাদী বরিশাল সিটি কর্পোরেশনের নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার পদের চুক্তিভিত্তিক কর্মকর্তা শেখ মো: সোয়েব কবির। তিনি নগরীর ব্যাপটিস্ট মিশন রোডের বাসিন্দা শেখ মো: শাহাজাহান কবিরের ছেলে। মামলার বিবাদীরা হলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগ কমিটির সদস্যসচিব, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা ও নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পদে বর্তমানে কর্মরত ওবায়েদুর রহমান।বাদীর আইনজীবী আজাদ রহমান বলেন, ২০২০ সালের ১৯ নভেম্বর নেটওয়ার্কিং পদে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বরিশাল সিটি কর্পোরেশন। সে অনুযায়ী বাদী শেখ মো: সোয়েব কবির লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ২০২১ সালের ৯ মে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত তাকে নিয়মিত বেতন-ভাতা দেওয়া হলেও পরে অজ্ঞাত কারণে বন্ধ করে দেওয়া হয়। মামলায় বাদী সোয়েব কবির অভিযোগ করে বলেন, তাকে চাকরিচ্যুত না করে সরকারি বিধিবিধান না মেনে একই পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (সেপ্টেম্বর ১৭) তিনি সিটি কর্পোরেশনে গিয়ে বেতন-ভাতা দেওয়া ও অবৈধভাবে নিয়োগ বাতিলের অনুরোধ করেন। কিন্তু তারা হবে না বলে জানিয়েছেন। এজন্য তিনি মামলাটি করেছেন।




Archives

Image
বরিশালে নুরিয়া আইডিয়াল স্কুলে ‘মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত
Image
নানা সংকটে বরিশালের স্বাস্থ্যখাতের বেহাল দশা, বাড়ছে মানুষের ভোগান্তি
Image
বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার
Image
বরিশাল আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিক আটক
Image
বরিশাল নগরীতে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার