Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
Monday August 17, 2026 , 7:10 pm
Print this E-mail this

সাড়ে সাত মাসে বরিশাল বিভাগে হাম ও এর উপসর্গে প্রাণ হারাল মোট ৫৭ জন শিশু

বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দক্ষিণ বঙ্গে ক্রমেই ভয়াল রূপ নিচ্ছে হামের সংক্রমণ। বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ নিয়ে চলতি বছরের সাড়ে সাত মাসে বরিশাল বিভাগে হাম ও এর উপসর্গে প্রাণ হারাল মোট ৫৭ জন শিশু। সোমবার (১৭ আগষ্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করা হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ১২ হাজার ২০৭ জন শিশু-কিশোর। এর মধ্যে ১১ হাজার ৬৬৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিভাগে বিশেষ নজরদারি চালু রয়েছে। হাসপাতালে চিকিৎসার যেন কোনো ঘাটতি বা অবহেলা না ঘটে, সে বিষয়ে মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মাঠপর্যায়ে নিয়মিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদার করার পাশাপাশি অভিভাবকদের মাঝে হামের লক্ষণ ও সচেতনতা বৃদ্ধি না করলে এই সংক্রমণ রোধ করা কঠিন হয়ে পড়বে।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩