Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শিক্ষা বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ 
Monday August 10, 2026 , 12:07 pm
Print this E-mail this

বরিশাল জেলার দুটি, ঝালকাঠির দুটি, পিরোজপুর জেলার একটি

বরিশাল শিক্ষা বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৫টি বিদ্যালয়ে শতভাগ পাস করলেও পাঁচটি বিদ্যালয় থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে বরিশাল জেলার দুটি, ঝালকাঠির দুটি এবং পিরোজপুর জেলার একটি বিদ্যালয় রয়েছে। গত বছর পাস করা বিদ্যালয়ের সংখ্যা ছিল ১৭টি। সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ১৫টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এসব বিদ্যালয়ের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ সাতটি, পিরোজপুরে তিনটি, বরগুনায় দুটি, ভোলায় দুটি এবং ঝালকাঠিতে একটি বিদ্যালয় রয়েছে। তিনি জানান, বোর্ডের অধীন ৯৩৯টি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশের বেশি। এছাড়া ৫৫৬টি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশের নিচে। এদিকে, পাঁচটি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব বিদ্যালয়ের মধ্যে ঝালকাঠি জেলা সদরের সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন, কাঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ জন, পিরোজপুর জেলা সদরের পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ জন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেরামত গায়জাউদ্দীন নূরমোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন এবং মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩