Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভেচ্ছা 
Tuesday August 25, 2026 , 12:21 pm
Print this E-mail this

সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদারের আশাবাদ ব্যক্ত

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভেচ্ছা


‎পারভেজ মাহমুদ : বরিশালের নবাগত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রেফায়েতুল হায়দারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, বরিশাল শাখা। ‎মঙ্গলবার (আগস্ট ২৫) সকালে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের বরিশাল শাখার পক্ষ থেকে নবাগত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রেফায়েতুল হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানানো হয়। ‎এ সময় পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের কর্মকর্তারা নবাগত স্বাস্থ্য পরিচালকের দায়িত্বকালীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি বরিশাল বিভাগের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসেবার প্রসার এবং সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের বরিশাল শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন, মার্কেটিং অফিসার ফিরোজ পাহোলান সহ বিভিন্ন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবাগত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রেফায়েতুল হায়দার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং বরিশাল বিভাগের স্বাস্থ্যসেবার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩