Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) অ্যাডহক কমিটি অনুমোদন 
Monday June 1, 2026 , 9:10 pm
Print this E-mail this

জেলা প্রশাসক খায়রুল আলম সুমন সভাপতি-সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) অ্যাডহক কমিটি অনুমোদন


মুক্তখবর খেলাধুলা ডেস্ক : বরিশাল জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) অ্যাডহক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সোমবার (১ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অনুমোদিত অ্যাডহক কমিটিতে বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনকে সভাপতি এবং বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ক্রিকেটার মশিউর রহমান মঞ্জুকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ত্বরান্বিত করা এবং সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিজ্ঞ প্রশাসনিক নেতৃত্বের পাশাপাশি ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততার মাধ্যমে বরিশালের খেলাধুলার উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। এদিকে, প্রজ্ঞাপনের অনুলিপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (ক্রীড়া-১), বিভাগীয় কমিশনার (বরিশাল বিভাগ) এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে। নবগঠিত অ্যাডহক কমিটি পরবর্তী নির্বাচিত কমিটি গঠিত না হওয়া পর্যন্ত বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।




Archives

Image
বরিশালে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
Image
তিন বছর পর সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল
Image
বরিশালে ভাড়া বাসায় মিলল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ
Image
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান : কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
Image
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড