Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ২ লাখ ৮২ হাজার 
Tuesday April 28, 2026 , 6:37 pm
Print this E-mail this

নগরীতে এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে

বরিশালে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ২ লাখ ৮২ হাজার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার ও প্রয়োজনীয় সনদ না থাকার অভিযোগে ৮টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে মোট ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (এপ্রিল ২৮) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী। জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করা হয়। পরে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা, হেলথ এইড মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা, নোভা মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা এবং ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বরিশাল সিটি জেনারেল হসপিটালকে ২০ হাজার টাকা, গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারকে ৭ হাজার টাকা, নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার টাকা এবং রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩