Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৪০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১ 
Thursday March 12, 2026 , 7:41 pm
Print this E-mail this

এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে

বরিশালে ৪০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ মো: রায়হান (৩৫) এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (মার্চ ১২) ভোর রাত ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের নেতৃত্বে একটি দল উজিরপুর থানাধিন ইচলাদী টোল প্লাজার পাশে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিলসহ মো: রায়হানকে আটক করা হয়। আটককৃত রায়হান বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মৃত মো: মান্নানের পুত্র। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩