Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক 
Tuesday August 25, 2026 , 1:17 pm
Print this E-mail this

কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ওসি

বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একজনের সঙ্গে সম্পর্ক, এরপর আরেকজনের সঙ্গে প্রেম-এভাবে একসঙ্গে একাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বরিশালের এক তরুণের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাস দেওয়া এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও চাওয়া হতো তরুণীদের কাছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার রাতে নগরের বগুড়া রোডের মুন্সিগ্যারেজ এলাকায় তিন তরুণীর হাতে প্রকাশ্যে মারধরের শিকার হন মো. জাবেদ নামের ওই তরুণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাবেদকে থানায় নিয়ে যায়। জাবেদ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি বরিশাল সদর উপজেলার টুমচর গ্রামে। বর্তমানে তিনি নগরের গোরস্থান রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন। জাবেদের বিরুদ্ধে অভিযোগ করা এক তরুণীর দাবি, ২০২০ সালে তার সঙ্গে জাবেদের সম্পর্ক হয়। সম্পর্ক চলাকালে জাবেদ বিভিন্ন সময় তাকে নানা ধরনের প্রস্তাব দিতেন। মুঠোফোনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে দেওয়ার জন্যও চাপ দিতেন বলে অভিযোগ করেন ওই তরুণী। তিনি আরও দাবি করেন, জাবেদের পড়াশোনার খরচ, মুঠোফোন কেনা এবং মোটরসাইকেলে তেলের টাকাসহ বিভিন্ন খরচও তাকে বহন করতে হয়েছে। ওই তরুণী জানান, জাবেদের সঙ্গে সম্পর্ক চলার সময়ই তিনি জানতে পারেন, তার পাশাপাশি আরও কয়েকজন তরুণীর সঙ্গে জাবেদের সম্পর্ক রয়েছে। পরে খোঁজ নিয়ে বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত হন বলে দাবি করেন তিনি। এরপর সোমবার সন্ধ্যায় কৌশলে জাবেদকে নগরের মুন্সিগ্যারেজ এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে একে একে তিন তরুণী উপস্থিত হন। তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে জাবেদকে মারধর করা হয়। এ সময় ঘটনাটি দেখতে আশপাশের লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাবেদকে থানায় নিয়ে যায়। কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম