Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে লঞ্চে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক 
Tuesday May 19, 2026 , 7:11 pm
Print this E-mail this

বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে ঢাকা নিয়ে যায় অভিযুক্ত সৌরভ

বরিশালে লঞ্চে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিয়ের কথা বলে লঞ্চে নিয়ে তরুণীকে ধর্ষণ করে ঢাকায় রেখে পালিয়ে যায় সৌরভ হোসেন খাঁ নামে এক যুবক। এ ঘটনায় মামলা হলে গত ১৮ মে রাত ১২টার দিকে ডিএমপির লালবাগ থানা এলাকা থেকে সৌরভ হোসেন খাঁকে (২০) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (মে ১৯) তাকে বরিশালের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে (১৬) ঢাকা নিয়ে যায় অভিযুক্ত সৌরভ। পরে বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী একটি লঞ্চে তাকে ধর্ষণ করে। এরপর সেখান থেকে আবার ঢাকায় রেখে পালিয়ে যায় বলে অভিযোগ উঠে। পরে ভুক্তভোগী তরুণী ঢাকা থেকে ফিরে এলে তার মা বাদী হয়ে হিজলা থানায় মামলা করেন। হিজলা থানার ওসি সোলায়মান জানান, গত ১৮ মে রাত ১২টার দিকে ডিএমপির লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মঙ্গলবার (১৯ মে) অভিযুক্ত আসামি সৌরভকে বরিশাল দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের এ মাটিতে থাকতে দেব না বলে মন্তব্য করেন তিনি।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির