Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপি’র আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত 
Friday September 2, 2022 , 6:39 pm
Print this E-mail this

আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিপুল পরিমান পুলিশ সদস্য মোতায়েন

বরিশালে বিএনপি’র আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বন্দর নগরী নারায়ণগঞ্জে পুলিশ বিনা উসকানিতে গুলি চালিয়ে যুবদল কর্মী শাওন ও ছাত্রদল নেতার মৃত্যুতে গায়েবানা যানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মহানগর ও জেলা বিএনপি’র অয়োজনে যোহরবাদ বরিশাল নগরীর প্রান কেন্দ্র সদররোডে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। গায়েবানা যানাজার পূর্বে মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বিএনপি নেতা কর্মীদের রুহের মাগ-ফেরাত কামনা করা সহ তাদের স্মরণ করে বক্তব্য রাখেন-বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মো: মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল জেলা (দক্ষিন) আহবায়ক সাবেক ছাত্র নেতা এ্যাড. মুজিবুর রহমান নান্টু, বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মো: শহিদুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন-মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপি সদস্য আলহাজ্ব নুরুল আমিন. এ্যাড. নাজিম ‍উদ্দিন আহমেদ পান্না, মহানগর সদস্য এ্যাড. হুমাউন কবির মাসুদ, এ্যাড. সরোয়া হোসেন, ইয়াসিন আরাফাত মিন্টু, জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু সহ মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা এবং পৌর বিএনপি নেতা-কর্মীরা অংশগ্রহণ করে। এদিকে বিএনপি’র পক্ষ থেকে সদররোডে গায়েবানা যানাজার আয়োজন করায় শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল পরিমান আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য মোতায়েন করা হয়।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির