Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত 
Tuesday May 26, 2026 , 3:19 pm
Print this E-mail this

দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ, চালক হেলপারকে আটকে অভিযান

বরিশালে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদী উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কে বেপরোয়াগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (মে ২৬) দুপুরে মহাসড়কের বাটাজোর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক তাজ আনন্দ পরিবহনের বাসটি ভাঙচুর করেছেন। তবে চালক-হেলপার কৌশলে পালিয়ে গেছে। এসময় দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: মিজানুর রহমান জানিয়েছেন, মোটরসাইকেলযোগে উজিরপুরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তাঁর স্ত্রী মনিয়া বেগম এবং শিশু সন্তান জান্নাতকে নিয়ে উজিরপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এসময় তাজ আনন্দ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ফিরোজ মাহমুদ, স্ত্রী মনিরা বেগম ও শিশু মেয়ে জান্নাত নিহত হন। নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: মহসীন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে। ঘাতক বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল আসছিল। বাসটি জব্দ করা হয়েছে। চালক হেলপারকে আটকে অভিযান চলছে।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির