Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কর্নেল (অব.) শামীমের পক্ষে সাহান আরা বেগমের মতবিনিময় সভা 
Monday December 24, 2018 , 11:32 am
Print this E-mail this

প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম সকলের সহযোগিতা নিয়ে বরিশালের উন্নয়নের প্রতিশ্রুতিও দেন

বরিশালে কর্নেল (অব.) শামীমের পক্ষে সাহান আরা বেগমের মতবিনিময় সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহিলা ক্লাবের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। রোববার সন্ধ্যায় মহিলা ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাহান আরা বেগম। মতবিনিময় সভায় সাহান আরা বেগম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের প্রতি মহিলা ক্লাবের পূনার্ঙ্গ সমর্থন ও সহযোগিতা থাকবে। নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য ক্লাবের সকল সদস্যদের একসাথে কাজ করার নির্দেশ দেন তিনি। এ সময় প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম সকলের সহযোগিতা নিয়ে বরিশালের উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফেরদৌস জাহান মুন্নী, সাবেক কাইন্সিলর কামরুন্নাহার রোজীসহ মহিলা ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু