Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা 
Tuesday December 9, 2025 , 2:29 pm
Print this E-mail this

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”-শ্লোগানে

বরিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দমন কমিশন (দুদক) বরিশালের আয়োজনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”-এ শ্লোগানে আজ মঙ্গলবার (ডিসেম্বর ৯) সকাল ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে দিবসের কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন।

পরে সার্কিট হাউজ চত্বরে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন-বরিশাল রেঞ্জের ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, বিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন এবং সনাক বরিশালের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন। দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: মোজাহার আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথিরা দুর্নীতি প্রতিরোধে সামাজিক ও প্রশাসনিক ভূমিকা, তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশালে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
Image
তিন বছর পর সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল
Image
বরিশালে ভাড়া বাসায় মিলল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ
Image
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান : কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
Image
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড