Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৮, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ববি শিক্ষার্থীর আত্মহত্যায় তদন্ত কমিটি গঠন 
Thursday June 13, 2024 , 3:27 pm
Print this E-mail this

প্রেমিককে ভিডিওকলে রেখে ওই ছাত্রীর গলায় ফাঁস

ববি শিক্ষার্থীর আত্মহত্যায় তদন্ত কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী শিফা নূর ইবাদির আত্মহননের কারণ উদ্‌ঘাটনে তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। হলটির প্রভোস্ট ড. হেনা রানী বিশ্বাসকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (জুন ১১) এই তদন্ত কমিটি গঠন করেন ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. হেনা রানী বিশ্বাস। ১২ জুন রাত সাড়ে দশটার দিকে হলটির প্রভোস্ট তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কমিটির অন্য দু’জন হলেন-হলটির আবাসিক শিক্ষক সুমনা রানী সাহা ও হোসনেয়ারা ডালিয়া। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ড. হেনা রানী বিশ্বাস বলেন, শিফার আত্মহননের কারণ উদঘাটনের জন্যই আমি নিজে আহ্বায়ক হয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। তিনি বলেন, আমার এই শিক্ষার্থী শিফা কেন আত্মহননের পথ বেছে নিল সেটিই আমরা বের করে আনার চেষ্টা করব। আমরা বিভিন্ন গণমাধ্যম ও আবাসিক শিক্ষার্থীদের মাধ্যমে জেনেছি, একটি ছেলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের প্রেমে জটিলতা চলছিল। তদন্তে আমরা সব বিষয় নিয়েই খতিয়ে দেখব। ড. হেনা রানী বিশ্বাস আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা ২৫ তারিখে তদন্ত রিপোর্ট জমা দেব। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। উল্লেখ্য, গত ১০ জুন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের রিডিংরুমের করিডোর থেকে শিফা নূর ইবাদির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এর পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রেমিককে ভিডিওকলে রেখে ওই ছাত্রী গলায় ফাঁস নেয় বলে জানিয়েছে তাঁর সহপাঠীরা।




Archives

Image
বরিশালে নুরিয়া আইডিয়াল স্কুলে ‘মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত
Image
নানা সংকটে বরিশালের স্বাস্থ্যখাতের বেহাল দশা, বাড়ছে মানুষের ভোগান্তি
Image
বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার
Image
বরিশাল আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিক আটক
Image
বরিশাল নগরীতে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার