Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ১৩, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফেসবুকে ভূঁয়া প্রশ্নপত্রের ফাঁদ, বরিশালে একজন গ্রেফতার 
Friday April 6, 2018 , 8:21 pm
Print this E-mail this

র‌্যাবের ডিএডি আমজাদ হোসেন বাদী হয়ে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন

ফেসবুকে ভূঁয়া প্রশ্নপত্রের ফাঁদ, বরিশালে একজন গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখানোর অভিযোগে সৈকত মৃধা (১৯) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। শুক্রবার সকালে র‌্যাব কার্যালয় থেকে প্রেরিত বার্তায় জানা গেছে, উজিরপুর উপজেলার যোগীরকান্দা গ্রামের গিয়াস মৃধার পুত্র সৈকত মৃধা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নীলাকাশ নামের ফেক আইডি খুলে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষা হেল্পিং সেন্টার গ্রুপে ভূঁয়া প্রশ্নপত্র তৈরি করে বিক্রির জন্য প্রচার করে। এমনকি সেখানে (০১৬৩২-৮৮০১৪১) নাম্বার লিখে যোগাযোগের জন্য বলেন। বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়লে জেলাজুড়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। এই খবরে র‌্যাব অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উজিরপুরের ডাবেরকুল চৌরাস্তা নামক এলাকায় অভিযান চালিয়ে সৈকতকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি আমজাদ হোসেন বাদী হয়ে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।




Archives

Image
আলাদিনের আশ্চর্য প্রদীপটি হারিয়ে ফেলেছি : জুয়েল আইচ
Image
বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত
Image
বরিশালে বিসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশালে উত্তরণ’র তিন যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনীর উদ্বোধন
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে শিক্ষামন্ত্রীসহ থাকছেন ৬ রাষ্ট্রীয় অতিথি