Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট 
Sunday August 16, 2026 , 4:04 pm
Print this E-mail this

ঘটনাস্থলে পুলিশ প্রেরণ, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা : ওসি

পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় একই রাতে দুই সহোদরের ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামে সশস্ত্র সাতজনের একটি দল দুই ভাইয়ের ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দুই ঘর থেকে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে। ভুক্তভোগী দুই ভাই হলেন জানখালী গ্রামের মো. আনোয়ার হাংয়ের ছেলে মো. শাহিন হাং (৪৩) ও মো. সোহেল হাং (৩৪)। পরিবার সূত্রে জানা গেছে, রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সাতজনের একটি সশস্ত্র দল প্রথমে সোহেল হাংয়ের ঘরের কেসি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। পরে ডাকাতরা সোহেলের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে তার ভাই শাহিন হাংয়ের ঘরে যায়। সেখানেও কেসি গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। পরে নগদ টাকা, স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। সোহেলের পরিবারের দাবি, তার ঘর থেকে নগদ ১ লাখ ৪৮ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ৯ লাখ টাকার মালামাল লুট হয়েছে। অপরদিকে শাহিন হাংয়ের ঘর থেকে নগদ ১ লাখ ৭৪ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোনসহ আনুমানিক ৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা। একই রাতে পাশাপাশি দুই ভাইয়ের ঘরে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ডাকাতির ঘটনা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম