Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন 
Tuesday May 12, 2026 , 3:11 pm
Print this E-mail this

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ–জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ–জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্সেস দিবস’২০২৬ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (মে ১২) সকালে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। দিবসটি উপলক্ষে স্বাস্থ্যসেবা ও নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্নালি দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা: কামাল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-নার্সিং সুপারভাইজার নিলিমা রানি এবং নার্সিং ইনচার্জ তাপশী রানী। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে নার্সদের ভূমিকা অপরিসীম। রোগীদের সেবায় তারা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষ স্বাস্থ্যসেবা নিশ্চিতে এবং একটি সুস্থ ভবিষ্যৎ বিনির্মাণে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও তাদের যথাযথ ক্ষমতায়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি। উক্ত কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩