Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি 
Tuesday August 25, 2026 , 4:17 pm
Print this E-mail this

পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন কর্মসূচী শুরুর পূর্বে প্রতিষ্ঠানের শহীদ মিনার প্রাঙ্গনে

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার। আজ বরিশালের গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল এন্ড কলেজে পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন কর্মসূচী শুরুর পূর্বে প্রতিষ্ঠানের শহীদ মিনার প্রাঙ্গনে দাঁড়িয়ে তিনি (জেলা প্রশাসক) শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। এসময় উপস্থিত শিক্ষার্থীরা দেশের প্রতি আনুগত্য, দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা প্রশাসকের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশীদ, প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, প্রভাষক রাজা রাম সাহা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।




Archives

Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন
Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা