Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
Thursday May 14, 2026 , 7:17 pm
Print this E-mail this

মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ

পটুয়াখালীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর গলাচিপায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (মে ১৪) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম রাই কর্মকার। তিনি মিন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির মেয়ে। রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাই কর্মকার প্রাইভেট পড়ার জন্য বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে যান। পরে বাসায় ফিরে পরিবারের অগোচরে দ্বিতীয় তলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে তিনি আগেই মারা গেছেন বলে নিশ্চিত হওয়া যায়।  ঘটনার খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়। কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবার ও স্বজনরা ঘটনার পর শোকে ভেঙে পড়েছেন। এলাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন সিকদার জানান, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩